প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ স্যারের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুধী,
আসছে ০৯ই মে ২০২৬খ্রি: ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, রোজ শনিবার সকাল ১০টায় প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ স্যারের বিদায়, রেসিডেন্সিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও তিতাস স্কলার্স এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ মোহাম্মদ জাকির হোসেন, চেয়ারম্যান, রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও সহকারী অধ্যাপক, নবীনগর মহিলা কলেজ।
- বিশেষ অতিথি: জনাব মোঃ মোহাম্মদ জামাল উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা, নবীনগর পৌরসভা।
- বিশেষ অতিথি: জনাব মোঃ সাহিদ উল্লাহ সরকার, সহকারি প্রধান শিক্ষক, গোপালপুর উচ্চ বিদ্যালয় ও অর্থ পরিচালক, রেসিডেন্সিয়াল মডেল স্কুল।
- বিশেষ অতিথি: জনাব মোঃ এ. কে. এম রাশেদুল ইসলাম, পরিচালক প্রশাসন, রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও সদস্য নবীনগর প্রেস ক্লাব।
- বিশেষ অতিথি: মিনারা বেগম, পরিচালক, রেসিডেন্সিয়াল মডেল স্কুল।
সভায় সভাপতিত্ব করবেন জনাব মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, রেসিডেন্সিয়াল মডেল স্কুল। অনুষ্ঠানটি ফলপ্রসূ করার জন্য আপনাদের সদয় অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
শুভেচ্ছান্তে-
তানিয়া আহমেদ
সহকারী প্রধান শিক্ষক।
রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মোঃ রফিকুল ইসলাম
প্রধান শিক্ষক
রেসিডেনসিয়াল মডেল কেজি স্কুল।